ভিয়েনা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

প্রতি ইউএস ডলারের দাম এখন ৮৮ টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৬৩ সময় দেখুন

বিজনেস ডেস্ক: টাকার বিপরীতে শক্তিশালী অবস্থায় মার্কিন ডলার। দেশের ব্যাংকগুলোতে এখন নগদ মার্কিন ডলারের মূল্য সাড়ে ৮৮ টাকা উঠেছে। আমদানি পর্যায়ের ডলারের দাম উঠেছে ৮৫ টাকা ২৫ পয়সা। তবে খোলা বাজারে আরও বেশি দামে কেনা-বেচা হচ্ছে ডলার।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশে আমদানি চাপ বেড়েছে। এ কারণে ডলারের দাম বাড়ছে। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গেল মাসের শুরু থেকে টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারণ করা আন্তঃব্যাংক ডলারের দাম এখন ৮৫ টাকা ২০ পয়সা।

ব্যাংকগুলোর তথ্য বলছে, আমদানি দায় মেটাতে দেশি ও বিদেশি খাতের বেশিরভাগ ব্যাংক ডলারের দাম ধরেছে ৮৫ টাকা ২৫ পয়সা। তবে নগদ ডলারের মূল্য বেশিরভাগ ব্যাংকে ৮৭ টাকার ওপরে রয়েছে। কয়েকটি ব্যাংক নগদ ডলার সাড়ে ৮৮ টাকায় বিক্রি করছে।

এদিকে, খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ৮৭ টাকা ৮০ পয়সা থেকে ৮৯ টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতি ইউএস ডলারের দাম এখন ৮৮ টাকা

আপডেটের সময় ০৫:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১