ভিয়েনা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

‘নৌকার ভোট ওপেন দিতে হবে, মাইন্ড ইট’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ৭১ সময় দেখুন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভোট ওপেন দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। তিনি বলেছেন, ‘মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে।’

ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাবেদ হোসেন। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূঁইয়া।

রবিবার (৭ নভেম্বর) রাতে ভাদুর ইউনিয়নের সদস্য (মেম্বার) প্রার্থীদের নিয়ে এক বৈঠকে বসেন হাবিবুর রহমান পবন। বৈঠকে পবনের দেওয়া বক্তব্যের চার মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সোমবার (৮ অক্টোবর) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় পবন উপস্থিত ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী, নেতাকর্মী ও লোকজনের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, সবার ভোট সবাই করবেন। কিন্তু মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে। কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। নৌকাকে ওপেন রেখে ভোট করবেন। এর বাইরে কোনও কথা নয়। আর যদি মনে করেন, আপনি বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বিশ্বাস করেন না, তাহলে আপনার রাস্তা আপনি দেখতে পারেন।

এ বক্ত্যব্যের বিষয়ে হাবিবুর রহমান পবন বলেন, ‘এটা কোনও জনসভা নয়, কর্মীসভা ছিল। কর্মীদের উজ্জীবত করার জন্য আমি এ কথা বলেছি। আমি নৌকার লোক শেখ হাসিনার লোক, দিন শেষে আমি শেখ হাসিনার কর্মী।’

আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন ও রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘নৌকার ভোট ওপেন দিতে হবে, মাইন্ড ইট’

আপডেটের সময় ০৫:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১