ভিয়েনা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পিরোজপুরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ৫৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: “রাষ্ট্র ও সমাজে  সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার বিকল্প নাই” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক এই সংলাপের আয়োজন করে।অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাঈদুর রহমানের সভাপতিত্বে এবং সুজন জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিষয়ে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, শিক্ষক নেতা কাজী মজিবুর রহমান,  আওয়ামীলীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পুলিশ পরিদর্শক মো. আলী রেজা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, সাংবাদিক শিরিনা আফরোজ, উন্নয়ন কর্মী মাইনুল আহসান মুন্না,  রেডক্রিসেন্ট কর্মী শুভ্রজিৎ শুভ এবং সুজন এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, শুদ্ধাচার কৌশল দুর্ণীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের দায়িত্ব যেমন সকল সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর তেমনি রাজনৈতিক দল, সংবাদকর্মী, ব্যবসায়ী, পেশাজীবি সহ সকল সুশীল সমাজের। রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই শুদ্ধাচারের লক্ষ্য। ব্যাপক প্রচার-প্রচারনার মাধ্যমে শুদ্ধাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাব দিহিতা নিশ্চিত করার আহ্বান  জানান বক্তারা।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পিরোজপুরে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১