ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

শ্রীলংকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১০৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। প্রথমে বোলারদের পর ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং নৈপুন্যে লংকানদের সহজেই হারায় অসিরা।

বৃহস্পিতবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অসিরা ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। দুবাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান শ্রীলংকার ওপেনার কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কা। দু’জনই ৩৫ রান করে ফিরেন।

মিডল-অর্ডারে আবিস্কা ফার্নান্দো ও হাসারাঙ্গা ডি সিলভা ৪ রানে ফিরলেও, ভানুকা রাজাপাকসের অপরাজিত ৩৩ ও অধিনায়ক দাসুন শানাকার ১২ রানের কল্যাণে লড়াকু স্কোর পায় শ্রীলংকা। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রাান করে লংকানরা। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-এডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

১৫৫ রানের জবাবে অস্ট্রেলিয়াকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৪১ বলে ৭০ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৩৭ রান অবদান রাখেন ফিঞ্চ। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৩১ বলে হাফ-সেঞ্চুরি করা ওয়ার্নার শেষ পর্যন্ত ৬৫ রানে আউট হন। তার ৪২ বলের ইনিংসে ১০টি চার ছিলো। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথের সাথে ৪০ বলে ৫০ রান যোগ করে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন ওয়ার্নার।

তিন নম্বরে নেমে ৫ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে চতুর্থ উইকেটে ১২ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্মিথ ও মার্কাস  স্টয়নিস। স্মিথ ২৮ ও স্টোয়িনিস ১৬ রানে অপরাজিত থাকেন।

১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার জাম্পা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলংকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

আপডেটের সময় ০৬:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১