ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

সাম্প্রদায়িক শক্তিকে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৬৩ সময় দেখুন

ঢাকা: যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদেরকে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ দেশে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। বিএনপির নেতৃত্বেই এই সাম্প্রদায়িক শক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১২ বছর শেখ হাসিনা সরকারের আমলে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, কোনো পূজামণ্ডপে হামলা হয়নি। অথচ এবার কুমিল্লাসহ কয়েকটি জায়গায় দুঃখজনক ও নিন্দনীয় কতগুলো ঘটনা ঘটে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন যারা এই সাম্প্রদায়িক সহিংসতা আজকে সৃষ্টি করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের দিন। সরকারের পাশাপাশি আমি আমাদের সব নেতাকর্মীকে অনুরোধ করব, বিসর্জনের দিন সবাই সতর্ক থাকবেন। কারণ এই সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি নির্বাচনে হেরে, ষড়যন্ত্রের চোরাবালি বেঁচে নিয়েছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ঠাণ্ডা মাথায় তাদের মোকাবিলা করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাম্প্রদায়িক শক্তিকে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করতে হবে : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১