ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় নিহত ৪, আহত ২৫, বিজিবি মোতায়েন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৭৮ সময় দেখুন

চাঁদপুর প্রতিনিধি: কুমিল্লায় পূজা মন্ডপের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার রাতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জীবন ও সম্পদ রক্ষার্থে ফায়ার হতে পারে। গত কালের ঘটনায় হাজীগঞ্জে ৭ জন ও কুমিল্লায় ৪৩ জনসহ চট্টগ্রাম রেঞ্জে মোট ৭৩ জন গ্রেফতার হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার মন্দিরে হামলার ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পাঁচ সদস্য তদন্ত টিম গঠন করা হয়েছে । সাত দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এ দিকে এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে বিজিবি।

স্থানীয়রা জানায়, বুধবার এশার নামাজের পর হাজীগঞ্জে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে  মন্দিরে হামলার ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। সংঘর্ষে পুলিশ ও জনতাসহ প্রায় ২৫ জন আহত হয়েছে বলে জানা যায় ।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের রায়চোঁ গ্রামের আলামিন (১৮), উপজেলার রান্ধুনীমুড়া সেকান্দার আলী বেপারী বাড়ির ফজলুল হকের ছেলে ইয়াছিন হোসেন হৃদয় (১৫), রায় চৌ গ্রামের আব্বাস হোসেনের পুত্র  রাশেদ হোসেন (২২) ও চাঁপাইনবাবগঞ্জের  বাবলু (২৮) নামের এক ব্যক্তি।

হাজীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। গতকাল রাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় নিহত ৪, আহত ২৫, বিজিবি মোতায়েন

আপডেটের সময় ০৫:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১