ভিয়েনা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি সহ ৪ মামলা, গ্রেপ্তার ৪১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৯৬ সময় দেখুন

কুমিল্লা প্রতিনিধি: পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি সহ মোট ৪টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে ফয়েজ আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ঘটনাস্থল নানুয়ার দিঘীর পাড়ের বাসিন্দা।’

মামলাগুলোর তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এদিকে কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে জানান, পূজামণ্ডপে হামলার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরিফিনকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তিনি আরও জানান, কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া, নিয়োজিত বিজিবি টহল দলের সঙ্গে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে ১টি সহ ৪ মামলা, গ্রেপ্তার ৪১

আপডেটের সময় ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১