ভিয়েনা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

মুসা বিন শমসেরের অঢেল সম্পদের মালিকানা ভুয়া: ডিবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: মুসা বিন শমসের একজন অন্তঃসারশূন্য ও রহস্যময় মানুষ। তিনি যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মুসা বিন শমসের দাবি করেন সুইস ব্যাংকে তার ৮২ মিলিয়ন ডলার আছে। টাঙ্গাইলে ৩ লাখ একর জমি আছে। গাজীপুরে এক হাজার একর জমি আছে। কিন্তু আমাদের কাছে সবই ভুয়া মনে হয়। গুলশানে তার একটি বাড়ি আছে সেটিও তার স্ত্রীর নামে।’

তিনি আরও বলেন, ‘ আবদুল কাদেরের সঙ্গে মুসা বিন শমসের গভীর সম্পর্ক আছে। কাদের মুসা বিন শমসেরের বিভিন্ন সম্পদের কথা বলে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।’

জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে মুসা বিন শমসের গণমাধ্যমের সামনে বলেন, ‘আমার সঙ্গে কেউ ছবি তুললে আমি তো আর না করতে পারি না। আমার সঙ্গে প্রতারাণা করা হয়েছে। আমি প্রতারণার মামলা করবো।’

প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ছেলে ও স্ত্রী সঙ্গে ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুসা বিন শমসেরের অঢেল সম্পদের মালিকানা ভুয়া: ডিবি

আপডেটের সময় ০৪:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১