ভিয়েনা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

সরকার পতনে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৬৩ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতাকে জবর দখল করে আছে। তাদেরকে সরাতে দলকে সংগঠিত করে ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই।

মঙ্গলবার গুলশান কার্যালয়ে জাতীয়বাদী কৃষকদলের নব নির্বাচিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নতুন কমিটির নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির মহাসচিব বলেন,  দেশে কেউ ভালো নেই। কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উতপাদিত পণ্যের মূল্য পায় না,  কোনো রকম সাহায্য-সহযোগিতা পায় না। এমনকি করোনার ভয়াবহ সময়ে কৃষকরা কোনো প্রণোদনা পায়নি।

কৃষকদের সংগঠিত করা, তাদের মাঝে ছড়িয়ে পড়তে কৃষকদলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। মির্জা ফখরুল বলেন,  বেগম খালেদা জিয়া গৃহ অন্তরীন। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা,পাঁচশোর বেশি  মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে প্রায় হাজারের উপর মানুষকে। মামলা আর মামলা- এই অবস্থার প্রেক্ষিতে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার পতনে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১