ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৭৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ‘সব্যসাচী’ ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী আর নেই। সকালে রাজধানীর এক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাবেক ক্রিকেটার, জাতীয় ক্রিকেট কোচ, সংগঠক ও ক্রীড়া লেখক হিসেবে খ্যাতিমান এই ক্রীড়া ব্যক্তিত্ব।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জালাল আহমেদ চৌধুরী। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১ সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হয়ে ছাড়াও পান। গত বুধবার অসুস্থতা বাড়লে আবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিন দিন আগে ভেন্টিলেশনে নেওয়ার পর আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্রিকেটের এই সব্যসাচী। বয়স হয়েছিলো ৭৪ বছর। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিলো। শরীর অনেকটাই ফুলে গিয়েছিলো। ষাটের দশকে ক্রিকেটার হিসেবে পরিচিতি নিয়ে পরে ক্রিকেট কোচিং ও সাংবাদিকতায় নাম লেখান জালাল আহমেদ।

১৯৭৯ সালে দেশের প্রথম আইসিসি ট্রফি অভিযানে তিনি ও ওসমান খান ছিলেন দলের কোচ। ১৯৭৭ সালে আইসিসি ট্রফিজয়ী বাংলাদেশ দলের প্রস্তুতিতে তিনি ছিলেন প্রধান কোচ গর্ডন গ্রিনিজের সহকারী। জাতীয় দলে বিভিন্ন সময় কোচের দায়িত্ব পালন করা এই ক্রিকেট ব্যক্তিত্ব বিসিবির হোম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপরারেশন্স ও আম্পায়ার্স কমিটিসহ নানা ভূমিকায় কাজ করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই

আপডেটের সময় ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১