ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

এবার ড্র করল ক্লাব বার্সেলোনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৭৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ভরাডুবির পর স্প্যানিশ লা লিগায় ফের পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। কাল ঘরের মাঠে গ্রানাডার মোকাবেলায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে শেষ মিনিটে গোল শোধ দেয় কাতালান জায়ান্টরা।

একে তো চোটের কারণে বার্সার একগাদা খোলোয়াড় মাঠের বাইরে। তার ওপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে ৩-০’তে বিধ্বস্ত হওয়া ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন আনেন কোচ কোমান। এই দল নিয়ে ন্যু ক্রাম্পে গ্রানাডার মোকাবেলা করতে নেমে দ্বিতীয় মিনেটেই গোল হজম করে স্বাগতিকরা। বাঁ-দিক থেকে সতীর্থের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান গ্রানাডার দোমিঙ্গোস দুয়ার্তে। ১৮ মিনিটে সের্জিও রবের্তোর শট ক্রসবারে বাধা পেলে প্রথমার্ধে আর গোল শোধ দেওয়া হয়নি বার্সার। দ্বিতীয়ার্ধেও হতাশ করতে থাকেন কৌতিনিয়ো, মেমফিস ডিপাই, সের্জিও রবের্তোরা। অবশেষে ৯০ মিনিটে ত্রানকর্তা হয়ে দেখা দেন রোনাল্দ আরাহো। টিনএজার গ্যাভির ক্রসে কাছ থেকে হেড দিয়ে জাল খুঁজে নেন উরুগুয়ের এই ডিফেন্ডার। চার খেলায় দুটি করে জয় ও ড্র’য়ে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে রয়েছে বার্সা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবার ড্র করল ক্লাব বার্সেলোনা

আপডেটের সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১