ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

ইউপি নির্বাচন সুষ্ঠু না হলেও অংশগ্রহন বেড়েছে: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ১১৬ সময় দেখুন

ঢাকা: সোমবারের ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। তবে নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে যা ইতিবাচক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন পরবর্তী ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আরো কঠোর পদক্ষেপ নেবেন বলে আশা তার। মুখে জনগণের অধিকার ও গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির স্পষ্ট দ্বি-চারিতা বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। বলেন, ভরাডুবি এড়াতে নির্বাচন থেকে বিএনপি দূরে সরে গেছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। দলীয় শীর্ষ নেতাদের হঠকারিতা ও সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশলে বিএনপি আস্থাহীনতার ফাঁদে পড়েছে বলে মত তার।

সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যাংক হিসাব তলবের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দেখবেন বলেও জানান ওবায়দুল কাদের।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউপি নির্বাচন সুষ্ঠু না হলেও অংশগ্রহন বেড়েছে: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১