ভিয়েনা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৭০ সময় দেখুন

ঢাকাঃ ঠকবাজিতে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় স্ত্রী নাসরিনসহ ইভ্যালির রাসেলকে ৩ দিন করে রিমান্ড দেয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশে তাদের রিমান্ডে পাঠানো হয়।

বৃহস্পতিবার গ্রেফতারের পর প্রতারণার মামলায়  ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে শুক্রবার দুপুরে র‍্যাব এর সদর দপ্তর থেকে আনা হয়  গুলশান থানায়। সেখান থেকে শুক্রবার দুপুরেই তাদের আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম।

এর আগে, রিমান্ডের বিরোধিতার পাশাপাশি রাসেল ও নাসরিনের জামিন চান তাদের আইনজীবী। তারা কোনো প্রতারণা করেননি – এমন দাবিও তার।

শুনানির সময় ইভ্যালির দুই শীর্ষ কর্মকর্তার পক্ষে স্লোগানও দেয় কিছু লোক। পরে তাদের ওপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীল সদস্যরা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইভ্যালির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ৩ দিনের রিমান্ডে

আপডেটের সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১