ভিয়েনা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নাজিরপুরে কলেজের নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৩৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের গাওখালী স্কুল এন্ড কলেজে ল্যাব সহকারী সহ অফিস সহায়ক (চতুর্থ শ্রেণীর কর্মচারী) পদের নিয়োগ বানিজ্যের প্রতিবাদে ওই  প্রতিষ্ঠানের  ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ ও স্থানীয়রা মানববন্ধন করেছেন।

শনিবার (১১সেপ্টেম্বর)  দুপুরে  ওই প্রতিষ্ঠানের  সামনের নাজিরপুর-বৈঠাকাটা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাস্টার নিমাই চাঁদ তহশিলদার, দাতা সদস্য শাহ আলম, মো. নাইমুল ইসলাম প্রমুখ।

এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দুই সদস্য অভিযোগ করে  বলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী ও ভারপ্রাপ্ত
অধ্যক্ষ জাফর বাহাদুর কমিটির অন্য সদস্যদের না জানিয়ে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের টাকার বিনিময় গত শুক্রবার (১০ সেপ্টেম্বর)২ জন কর্মচারী নিয়োগ দেন।এর আগেও সম্প্রতি একই ভাবে ৩ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন।যা নিয়োগের প্রায় ২ মাস পর আমরা জানতে পারি এমনকি এভাবে কয়টি পদে নিয়োগ দেয়া হয়েছে তাও আমরা জানি  না। এ সময় দেউলবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের  যুগ্ম সাধারন সম্পাদক মো. নাইমুল ইসলাম অভিযোগ করে জানান, এর আগের নিয়োগে তিনি প্রার্থী থাকলেও তার কাছ থেকে অগ্রিম বাবদ ৩ লাখ টাকা নিয়েও  সাক্ষাৎকারে (ইন্টারভিউ) ডাকা হয় নি। পরে সেই টাকা ফেরত দেন সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এ ব্যাপারে জানাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একাধীকবার ফোন ও ক্ষুদে বার্তা দিলেও কোন সাড়া পাওয়া যায় নি। তবে ম্যানেজিং কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী নিয়োগ বানিজ্যের অভিযোগ অস্বীকার করে জানান, সম্পূর্ন সরকারী বিধি মেনে নিয়োগ কার্যের একটি ধাপ সম্পন্ন করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে কলেজের নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১