ভিয়েনা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

বিমান পাইলট ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: ভারতের নাগপুরের হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম মারা গেছেন।

মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হয়েছিলেন তিনি। নাগপুরে জরুরি অবতরণের পর গত তিন দিন কিংস ওয়ে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘মরহুম ক্যাপ্টেনের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে বিমান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এতে আরো বলা হয়, বিমানের পক্ষ থেকে আগামীকাল বাদ যোহর এর সকল মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সকল পর্যায়ের কর্মীরা ক্যাপ্টেন কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা কাইয়ুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন পৃথক শোক বার্তায় ক্যাপ্টেন কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান পাইলট ক্যাপ্টেন নওশাদ মারা গেছেন

আপডেটের সময় ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১