ভিয়েনা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

করোনায় ৯৪ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩,৭২৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ২৭ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে, সিলেট বিভাগে ৭ জন এবং ময়মনসিংহ ৪ জন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ৮২ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় ৯৪ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩,৭২৪

আপডেটের সময় ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১