ভিয়েনা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের ইতিহাস বিকৃত করা হচ্ছে: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৯৬ সময় দেখুন

ঢাকা: রণাঙ্গনে থেকেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন- এ কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে ইতিহাস বিকৃত করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকৃতির জবাবে ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে বিএনপি আয়োজিত এক অনলাইন আলোচনায় দলের মহাসচিব এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এটা ঐতিহাসিকভাবে সত্য যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, অথচ তার ন্যূনতম স্বীকৃতি, সেই স্বীকৃতি দিতেও তারা নারাজ।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে, সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। তারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার লুট করেছে, বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রের পরিণত করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের জাতীয়তাবাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আজকে আমাদের শপথ নিতে হবে, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অসংখ্য যে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে- এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আজকে জনগণের ইস্পাত কঠিন ঐক্য দরকার।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের ইতিহাস বিকৃত করা হচ্ছে: ফখরুল

আপডেটের সময় ০৩:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১