ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আজ শুরু হচ্ছে শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ৭৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ  দাবা ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেল ৩টা থেকে অনলাইন দাবা প্লাটফর্ম টোরনেলোতে প্রতিযোগিতার খেলা শুরু হবে।

শুরুর আগে প্রতিযোগিতার বাংলাদেশের খেলোয়াড়দের ভেন্যু এশিয়া হোটেল এন্ড রিসোর্টের ১২ তলার ক্রাউন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজীর আহমেদ (বিপিএম, বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরান, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলংকা ও মালদ্বীপের ২০ জন গ্র্যান্ড মাস্টার, ১১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৭৬ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আজ শুরু হচ্ছে শেখ কামাল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা

আপডেটের সময় ০৩:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১