ভিয়েনা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগান ক্রিকেট বোর্ডে প্রথম পরিবর্তন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ৭১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: তালেবানরা নতুন করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো পরিবর্তন এসেছে দেশটির ক্রিকেট বোর্ডে (এসিবি)। চেয়ারম্যান হিসেবে পুরনো দায়িত্বে ফিরেছেন আজিজউল্লাহ ফজলি।

রবিবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ফজলিকে চেয়ারম্যান করার ঘোষণা দিয়েছে এসিবি। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ফারহান ইউসুফজাইয়ের।

২০১৮ সালে আতিফ মাশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যান হয়েছিলেন ফজলি। কিন্তু ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। লিগ পর্বে তারা ছিল দশ দলের পয়েন্ট তালিকার তলানিতে। সেটার জেরে ওই বছরের জুলাইতে ফজলিকে সরিয়ে দেওয়া হয়। দুই বছর পর ফের বোর্ডের চেয়ারম্যান হলেন তিনি।

প্রায় দুই দশক ধরে আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন ফজলি। যাদের হাত ধরে দেশটিতে ক্রিকেট প্রতিষ্ঠিত হয়েছিল, সেই খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি কাজ করেন এসিবির ভাইস-চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তালেবানরা নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগান ক্রিকেট বোর্ডে প্রথম পরিবর্তন

আপডেটের সময় ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১