ভিয়েনা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোমাঞ্চকর লড়াইয়ে জিতল পিএসজি, হয়নি মেসির অভিষেক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৬৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার রাতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, আন্দের এররেরা ও ইদ্রিসা গেয়ি।

চলতি আসরে আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফাঁঙ্ক উনুবা ও স্টিভ মুনিয়ে।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। এমবাপের চেষ্টা ব্যর্থ করে দিয়ে ব্রেস্তের ত্রাতা গোলরক্ষক। বল দখলে রেখে অনুমিত আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। লিগ ওয়ানে তাদের বিপক্ষে টানা সাত ম্যাচে হারা ব্রেস্ত বেছে নেয় প্রতি আক্রমণের পথ।

২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো সফরকারীরা। গোলমুখে মাউরো ইকার্দির কেবল একটা টোকা দরকার ছিল। কিন্তু পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি গোছানোর আক্রমণে এগিয়ে যায় দুই মিনিট পরেই।

তবে ভাগ্যের একটু ছোঁয়াও ছিল। ব্রেস্তের গোলকিক থেকে নিজেদের ডিফেন্স ঘুরে বল পান এমবাপে। তার ক্রস স্বাগতিকদের একজনের মাথায় লাগলে ডি বক্সের বাইরে পেয়ে যান এররেরা। তার বুলেট গতির ভলি ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি গোলরক্ষক। পোস্টে লেগে জড়ায় জালে। খানিক পর খুব কাছ থেকে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন আশরাফ হাকিমি।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দারুণ ক্রসে এই ফরোয়ার্ড খুঁজে নেন হাকিমিকে। তার হেডে ডি বক্সে বল পেয়ে শট করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ব্রেস্ত ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলে ছুটে গিয়ে চমৎকার হেডে ফিরতি বল জালে পাঠান এমবাপে। ৪২তম মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে স্টিভ মুনিয়ে খুঁজে নেন রোমাঁ ফেভারকে। অসাধারণ ব্যাক হিলে বল পান দ্রুত গতিতে এগিয়ে আসা অরক্ষিত উনুবাকে। তার কোনাকুনি শট জালে যাওয়া ঠেকাতে পারেননি পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

দ্বিতীয়ার্ধেও খেলা চলে প্রায় একই গতিতে। স্বাগতিকদের পায়ে বেশিক্ষণ বল ছিল না। কিন্তু যখনই বল পেয়েছে তখনই পিএসজির রক্ষণে ভীতি ছড়িয়েছে। খুব একটা সুযোগ তৈরি করতে না পারা সফরকারীরা ৭৩তম মিনিটে গেয়ির আচমকা দূর পাল্লার শটে ব্যবধান বাড়ায়। মাঝ রেখার কাছে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে যান সেনেগালের এই মিডফিল্ডার। প্রতিপক্ষের কেউই আসেনি বাধা দিতে। যথেষ্ট সময় পেয়ে দেখেশুনে বুলেট গতির শটে জাল খুজে নেন গেয়ি।

৮৫তম মিনিটে আবার ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে ব্রেস্ত। প্রতি আক্রমণ থেকে ফেভারের ক্রস বুক দিয়ে নামিয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মুনিয়ে। ঠেকাতে পারেননি নাভাস।

ব্যবধান এক গোলে নেমে আসার পর পিএসজির রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে ব্রেস্ত। কিন্তু বেশি আক্রমণাত্মক হতে গিয়েই বিপদ ডেকে আনে। প্রতি আক্রমণে ৯০তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন দি মারিয়া। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে খুঁজে নেন হাকিমিকে। তার কাছ থেকে বল ফিরে পেয়ে চমৎকার লবে জালে পাঠান দি মারিয়া। চলতি মৌসুমে প্রথমবারের মতো নেমেই গোল পেলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এদিকে, এই ম্যাচে আর্জেন্টাইন তারকা মেসির অভিষেক হওয়ার কথা থাকলেও একাদশেই ছিলেন না মেসি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোমাঞ্চকর লড়াইয়ে জিতল পিএসজি, হয়নি মেসির অভিষেক

আপডেটের সময় ০৬:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১