ভিয়েনা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৯ আগস্ট পিএসজিতে অভিষেক হতে পারে মেসির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৫৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পিএসজির হয়ে এখনও মাঠা নামা হয়নি লিওনেল মেসির। দর্শক সারিতে বসেই নতুন ক্লাবের হয়ে ম্যাচ উপভোগ করেছেন তিনি। তবে আগামী ২৯ আগস্ট লা পার্সিয়ানদের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রেকর্ড ছয় বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকার।

১০ আগস্ট পিএসজিতে যোগ দেওয়ার পর দুই দিন পরই অনুশীলনে নেমেছেন মেসি। প্যারিসে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। অনুশীলনেও দারুণ করছেন। যার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। কিন্তু জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় খেলার পর লম্বা বিরতি শেষে এখনও ম্যাচ ফিটনেস না পাওয়াতেই প্রতিযোগিতামূলক মাঠে নামতে দেরি হচ্ছে তার।

ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, রেইমসের বিপক্ষে মাঠ নামতে পারেন মেসি। যদিও এর আগে আগামী শনিবার (২১ আগস্ট) ব্রেস্তের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। কিন্তু সে ম্যাচে মেসির না থাকার সম্ভাবনাই বেশি। মেসির মতো সে ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন পিএসজির অপর দুই তারকা নেইমার ও আনহেল দি মারিয়াও।

প্যারিসে যাওয়ার পর সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন মেসি। এখন অপেক্ষা মাঠের ফুটবলের।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৯ আগস্ট পিএসজিতে অভিষেক হতে পারে মেসির

আপডেটের সময় ০৫:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১