ভিয়েনা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জয়া আহসানের সিনেমা দিয়ে খুলছে কলকাতার হল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৯০ সময় দেখুন

বিনোদন ডেস্ক: করোনার কারণে দীর্ঘ বিরতির পরে কলকাতার সিনেমা হলে পুনরায় দর্শক ফিরছে আগামী ১৯ আগস্ট। সেদিন মুক্তি পাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অতনু ঘোঘের পরিচালনায় ‘বিনিসুতোয়’। ২০১৯ সালে শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর আনুযায়ী, সিনেমাটিতে দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। তারা দু’জন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকে। ১৫ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।

এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’।

অতনু ঘোষের পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা; এর আগে তাঁর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জয়া আহসানের সিনেমা দিয়ে খুলছে কলকাতার হল

আপডেটের সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১