ভিয়েনা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

সোমবার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শিত হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৭১ সময় দেখুন

ঢাকা: নিউইয়র্ক সিটির পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইম স্কয়ারে আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও-ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হবে। বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে টাইমস স্কয়ারে বিশ্বখ্যাত বিশাল ‘বল ড্রপ’ বিলবোর্ডে ২৪ ঘন্টায় প্রতি দুই মিনিট অন্তর অন্তর ৭২০ বার বঙ্গবন্ধুর ক্লিপটি দেখানো হবে। অডিও-ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্তগুলো থাকবে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত-বার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, টাইমস স্কয়ারের মতো স্থানে বঙ্গবন্ধু ও আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্লিপগুলো বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। মোমেন বলেন, টাইমস স্কয়ারে বিশাল ডিজিটাল বিলবোর্ডে এই ক্লিপটির পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের উপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

এক্সিম ব্যাংক ও আনোয়ার গ্রুপের আর্থিক সহায়তায় ফাহিম নামে একজন প্রবাসী বাংলাদেশী তার যুক্তরাষ্ট্রভিত্তিক নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রতিবছর টাইমস স্কয়ারে আনুমানিক ৫ কোটি দর্শণার্থীর আগমন ঘটে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সোমবার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শিত হবে

আপডেটের সময় ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১