ভিয়েনা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপনে আংটিবদল করেছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা, টাকার জন্য বিয়ে হচ্ছে না!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৪৫ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নয়নতারা আলোচিত নাম। ভক্ত ও দর্শক তাঁকে ডাকেন ‘লেডি সুপারস্টার’ বলে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল জানিয়েছে, সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে লেডি সুপারস্টার বিগনেশের সঙ্গে আংটিবদলের খবর নিশ্চিত করেছেন। এই প্রথম নয়নতারা বাগদানের খবর প্রকাশ্যে আনলেন।

তামিল সিনেমা ‘নেত্রিকান’-এর প্রচারণা ভারতের বিজয় টেলিভিশনে কথা বলেছেন। প্রোমো ভিডিওতে দেখা যায়, নয়নতারা তাঁর বাগদানের আংটি নিয়ে কথা বলছেন, যেটি উপহার দিয়েছেন প্রেমিক পরিচালক বিগনেশ। প্রেমিকের কী পছন্দ আর না-পছন্দ, সেসব নিয়েও কথা বলেছেন নয়নতারা। প্রোমোতে দিব্যদর্শিনী তাঁকে আংটির ব্যাপারে প্রশ্ন করেন, আর নয়নতারা সাফ বলে দেন, এটি তাঁর এনগেজমেন্ট রিং।

নয়নতারাকে নিয়ে বলিউড বাবল নতুন খবরে প্রকাশ করেছে। সেখানে কেন বিয়ে হচ্ছেনা সেটির উত্তর দেয়া হয়েছে। সম্প্রতি পরিচালক বিগনেশ শিবন ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্ব রেখেছিলেন তাঁর ভক্তদের জন্য। সেখানে এক ভক্ত তাঁর কাছে জানতে চান, ‘আপনি নয়নতারা ম্যামকে বিয়ে করছেন না কেন? খুব করে অপেক্ষা করছি।’

ভক্তদের এমন প্রশ্নে পরিচালক বিগনেশ শিবন উত্তর দিয়েছেন, ‘বিয়ের আয়োজন অনেক খরচের ব্যাপার। সুতরাং টাকা জমাচ্ছি আর করোনা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি।’ এক ভক্তের প্রশ্নে বিগনেশ শিবন জানিয়েছেন, শাড়িতেই নয়নতারাকে বেশি পছন্দ তাঁর। শুধু তা-ই নয়, জানিয়েছেন নয়নতারার রান্না করা ঘি-ভাত আর মুরগির তরকারি তাঁর পছন্দ। দুজনের অপ্রকাশিত ছবিও প্রকাশ করেছেন এই পরিচালক।

এদিকে, বলিউড কিং খান শাহরুখের নায়িকা হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় এই জুটিকে দেখা যাবে বলে বিশ্বাস তক্তদের।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোপনে আংটিবদল করেছেন ‘লেডি সুপারস্টার’ নয়নতারা, টাকার জন্য বিয়ে হচ্ছে না!

আপডেটের সময় ০৬:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১