ভিয়েনা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

কাবুলের চারদিকে তালেবানদের অবস্থান: যুক্তরাষ্ট ও মিত্ররা তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৭৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা কাবুলকে ঘিরে তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে। তালেবানদের অব্যাহত হামলায় কাবুলে বাড়ছে উদ্বাস্তুদের ভিড় এবং মার্কিন মেরিন সেনারা এসে তাদের লোকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার কাজ তদারকি করছে। এর আগে জরুরি উদ্ধার কাজের জন্য যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে এই মেরিন সেনাদের কাবুলে পাঠায়।
দেশের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম নগরীগুলো তালেবানদের দখলে চলে যাওয়ায় কাবুল কার্যতভাবে অবরুদ্ধ, সরকারী বাহিনী অন্য কোথায় অবস্থান নেয়ার অথবা কোন প্রতিরোধ গড়ে তোলার সুযোগ না থাকায় কাবুল তাদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

তালেবানরা এখন কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে রয়েছে, সর্বাত্মক হামলা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো বিমানে তাদের নাগরিকদের কাবুলের বাইরে সরিয়ে নিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ তদারকির জন্য পুনরায় ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা অনুযায়ী তারা কাবুলে পৌঁছাতে শুরু করেছে। তারা বিমান বন্দরের নিরাপত্তা নিশ্চিত এবং লোকদের সরিয়ে নেয়া তদারকি করবে।

ব্রিটেন, জার্মানি, স্পেন, ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো শুক্রবার তাদের নিজ নিজ দেশের দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাবুলের চারদিকে তালেবানদের অবস্থান: যুক্তরাষ্ট ও মিত্ররা তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে

আপডেটের সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১