ভিয়েনা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইসিসির জুলাইয়ের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৫৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটের শীর্ষ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই মাসে পুরুষ ও নারী ইভেন্টে সেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করে আইসিসি। নারী ইভেন্টে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করে আইসিসি। বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাকিব এই পুরস্কার জিতলেন। এর আগে গত মে মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিবের সাথে জুলাই মাসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’এর জন্য মনোনয়নের পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ায় উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া খুবই দারুণ ব্যাপার। এই মাসে অনেকেই অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এ কারণেই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি তৃপ্তি  পাই, যখন দলের জয়ে অবদান রাখতে পারি এবং গত কয়েক সপ্তাহে আমি দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ আনন্দিত।’

নারী ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়া টেলর, চার ওয়ানডেতে ৭৯ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন। বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে চারটি উইকেট শিকার ছিলো ক্যারিবীয় এই নারী ক্রিকেটারের। টেইলরের সাথে মনোনয়ন পেয়েছিলেন স্বদেশি হ্যালি ম্যাথুজ ও পাকিস্তানের ফাতিমা সানা।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় প্রত্যক মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইসিসির জুলাইয়ের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ সাকিব

আপডেটের সময় ০৬:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১