ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ৯২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচে দাপট দেখিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ম্যাচে স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ১০ রানে। ফলে দুই ম্যাচ হাতে রেখেই (৩-০)-তে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

প্রথমে ব্যাট করে অজিদের সামনে ১২৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। কিন্তু সে টার্গেটে পৌছাতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভারে ম্যাথু ওয়েড ফিরে গেলে প্রতিবন্ধক হয়ে ছিলেন কেবল মিচেল মার্শ ও বেন ম্যাকডারমট। দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন অস্ট্রেলিয়াকে। ৬৩ রান আসে এই জুটিতে। ম্যাকডারমটকে বোল্ড করে এই জুটি ভেঙেছেন সাকিব। এই ব্যাটসম্যান ফেরেন ৩৫ রানে। নতুন নামা ময়সেস হেনরিকস অবশ্য তিন বলই টিকতে পারেন। তাকে শামীমের তালুবন্দি করান শরিফুল।

এরপর বাঁধা শুধু মিচেল মার্শ। ১৭.১ ওভারে তাকে নাঈমের তালুবন্দি করেন শরিফুল। দলের হয়ে ৪৭ বলে ৫১ রানে ফিরে যান মার্শ। এরপরই পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ দিকে অ্যালেক্স ক্যারি (২০) ও ড্যান ক্রিস্টিয়ানের ৭ রান ব্যবধানই কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে করতে পারে ১১৭ রান। ২৯ রানে দুটি উইকেট নেন শরিফুল। ১৯ রানে একটি নিয়েছেন নাসুম আহমেদ ও ২২ রানে সাকিব আল হাসান। আর দিনের সেরা বোলার মোস্তাফিজ দেন ৪ ভারে মাত্র ৯ রান।

এর আগে টস জিতে ব্যাট করে ৯ উইকেটে সংগ্রহ করে ১২৭ রান। বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টার পর। শুরুর দিকে ব্যাটসম্যানরা অবশ্য এর যথার্থতা প্রমাণ করতে পারেনি। পরে সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রান, আফিফ-মাহমুদউল্লাহর ২৯ রান ও শেষভাগে মেহেদী-মাহমুদউল্লাহর ৩০ রানের জুটিই সমৃদ্ধ স্কোরবোর্ড পেতে সহায়তা করেছে।

একপ্রান্ত আগলে রান যোগানের চাপ থেকে দলকে উদ্ধার করেছেন অধিনায়ক  মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান শেষ দিকে। এলিসের বলে ফিরে যাওয়ার আগে তার ইনিংসে ছিল ৪টি চার। ম্যাচে অভিষিক্ত এলিসই এর পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। পর পর ফেরান মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে। তাতে ৯ উইকেটে ১২৭ রানে থামে বাংলাদেশ।

৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার নাথান এলিস। দুটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

আপডেটের সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১