ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

চীনের সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সরকার চীনের সিনোফার্মের কোভিড ভ্যাকসিনের ৭৫ মিলিয়ন ডোজ কেনার আদেশ দিয়েছে। এরইমধ্যে ১৫ মিলিয়ন ডোজের অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সিনোফার্মের ৭৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ক্রয়ের আদেশ দিয়েছি, এরমধ্যে ১৫ মিলিয়ন ডোজের জন্য অর্থ পাঠিয়েছি।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন কেনার পাশাপাশি কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় ঢাকা আগামী সপ্তাহে ৩৪ মিলিয়ন ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এবং এ মাসের শেষের দিকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের আরো ১০ লাখ ডোজ পাবে বাংলাদেশ।

এছাড়াও কোভ্যাক্স’র অধীনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ফাইজারের আরো ৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পেতে পারে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীন গত ১৬ জুলাই বাংলাদেশে স্থানীয় ফার্মাসিউটিক্যালের সাথে ভ্যাকসিন উৎপাদনের জন্য সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া পাঠিয়েছে। মোমেন বলেন, “আমরা এটিকে (এমওইউ) সঠিক উপায়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে প্রেরণ করেছি।” আইন মন্ত্রনালয়ও খসড়া চুক্তিটি পরীক্ষা করেছে উল্লেখ করে মোমেন বলেন,“সবকিছু  (এমওইউ) ঠিক আছে, যে কোন সময় তারা চুক্তি স্বাক্ষর করতে পারে।”

এসময় রাশিয়ান ভ্যাকসিনের উৎপাদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় করোনাভাইরাসের তৃতীয় ওয়েবে আক্রান্ত হওয়ায় বর্তমানে মস্কো প্রশাসন ধীরে ধীরে কাজ করছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ ভ্যাকসিন কিনছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১