ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৮৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: তৃতীয় টি-২০ ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামবে টাইগাররা।

সফরকারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২৩ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে নেয় টাইগাররা। কাল সিরিজের তৃতীয় ম্যাচ জিততে পারলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি জিতবে বাংলাদেশ।

এদিকে, তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। নয়তো সিরিজ হার বরণ করতে হবে দলকে। সিরিজ হারলে, হোয়াইটওয়াশের হুমকির মুখে পড়বে দল।

অপরদিকে, প্রথম দুই ম্যাচে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত পারফরমেন্স করেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তরুণদের পারফরমেন্সে সিরিজ জয় নিশ্চিতের আত্মবিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা পালন করেছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সেটিও উল্লেখ করেছেন মাহমুদুল্লাহ।

তিনি বলেন, ‘আফিফ-সোহানের লড়াই দেখে খুবই ভালো লেগেছে।  তারা শেষ পর্যন্ত নিয়ে গেছেন। নিজেদের পরিণত হবার চিত্র তুলে ধরেছেন তারা এবং দলের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করে প্রতিপক্ষকে ১২০ রানে আটকে দিয়েছে।’

এই দুই জয়ের আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার দেখায় হার বরণ করেছিলো বাংলাদেশে। টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগারদের জয় ৩৬ ম্যাচে। ৬৬ ম্যাচে হেরেছে তারা। দুই ম্যাচের ফল হয়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আপডেটের সময় ০৬:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১