ভিয়েনা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আফিফ-নুরুলের ব্যাটে দ্বিতীয় টি-২০-তেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ৫৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ তে সফরকারী অস্ট্রেলিয়াকে এবার ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

বুধবার আগে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করতে পেরেছিল অজিরা। ৮ বল আগে ওই রান পেরিয়ে উল্লাসে মেতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ওভারে ৯ রান তোলার পর তৃতীয় ওভারে গিয়ে স্ট্রাইক পান সৌম্য সরকার। আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থ তিনি। মিচেল স্টার্কের ফুল লেংথের ডেলিভারিতে পা জায়গায় রেখে ক্রস খেলতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। উড়ে যায় তার স্টাম্প। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে সেরা হওয়া এই ওপেনার এবার ফেরেন ২ বলে ০ করে।

খানিক পরই নাঈম শেখও বিদায় নেন। হ্যাজেলউডের বলে বোল্ড হন তিনি। তিনে নেমেই সাকিব পেয়ে যান তিন চার। থিতু হতে সমস্যা হয়নি তার। এরপরও ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এই জায়গা থেকে টেনে তোলেন আফিফ ও সোহান। ষষ্ঠ উইকেটে  ৫৬ রানের জুটি গড়েন তারা।

সোহান অপরাজিত থাকেন ২১ বলে ২২ রান করে। ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৭ আসে আফিফের ব্যাটে।

মিরপুরের উইকেটে এদিন ছিল আগের দিনেরই ছায়া। টসও জিতেছিল অস্ট্রেলিয়াই। তবে টার্নিং উইকেটে রান তাড়ার ঝুঁকি না দিয়ে আগে ব্যাট করতে যায় তারা।

শুরুটা অবশ্য কিছুটা ভালো। প্রথম ম্যাচে ০ রানে ফেরা অ্যালেক্স ক্যারি এবার ১১ রান করতে পারেন। আরেক ওপেনার জশ ফিলিপি এদিনও নিজেকে প্রমাণ করতে পারেননি। মোস্তাফিজুর রহমানকে এক চার মারার পর স্লোয়ারে বোকা বনে হন বোল্ড।

তবে তৃতীয় উইকেটে মিচেল মার্শের সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মোজেস হেনরিকস। হেনরিকসকে ফিরিয়ে সাকিব ৫২ বলে ৫৭ রানের জুটি ভাঙতেই দেড়শোর পুঁজি পাওয়ার আশা মিলিয়ে যায় অজিদের। আগের দিনের মতো ঠিক ৪৫ রান আসে মার্শের ব্যাটে।

শেষ পর্যন্ত ১২০ রানের টার্গেট দিতে সমর্থ হয় অজিরা। মন্থর উইকেট হলেও এত অল্প রান করে বাংলাদেশকে আটকে রাখা সম্ভব হয়নি অস্ট্রেরিয়ার পক্ষে।

দারুণ ব্যাটিংয়ের জন্য ম্রাচ সেরা হয়েছেন আফিফ হোসেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফিফ-নুরুলের ব্যাটে দ্বিতীয় টি-২০-তেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আপডেটের সময় ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১