ভিয়েনা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ জয় বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ১১৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে টি-টুয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মঙ্গলবার বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভার খেলে ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। শুরু থেকেই ধুকঁতে থাকা বাংলাদেশ ব্যাটসম্যানরা বেশি রান সংগ্রহ করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ সাকিবের ৩৬ রান, নাইম ৩০ আর মাহমুদুল্লাহ করেন ২০ রান।

১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারা অজিরা। মেহেদির বলে বোল্ড আউট হন অ্যালেক্স ক্যারি। প্র্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে মিচেল মার্শ আর ম্যাথু ওয়েডের জুটি সে ধাক্কা সামাল দিলেও তা পরাজয় রুখতে পারেনি।

স্পিনার নাসুমের ৪ উইকেট শিকারে লড়াই থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় অসিরা।

বাংলাদেশের নাসুম ৪ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন। মুস্তাফিজ-শরিফুল ২টি করে শিকার করেন।

আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

ডেস্ক/ইবিটাইমস/আরএন 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ জয় বাংলাদেশের

আপডেটের সময় ০৬:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১