ভিয়েনা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল ব্যাজ পরিধান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ১৯৬ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের পদমর্যাদা এয়ার মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল পদে উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ, বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, র‍্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীর প্রধানকে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করেন। বিমান বাহিনী প্রধান এসময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিতি ছিলেন।

এর আগে, গত ১২ জুন বিকেলে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র‌্যাংক ব্যাজ পরিধান শেষে শেখ আব্দুল হান্নান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। গাছের চারা রোপণ শেষে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান বাহিনী প্রধানের এয়ার চীফ মার্শাল ব্যাজ পরিধান

আপডেটের সময় ০৬:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১