ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৩৭ সময় দেখুন

ঢাকা: সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। এ আদেশের ফলে আগামী বুধবার ২৮ জুলাই এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে না।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালত জানায়, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন করার সময় আছে। আপাতত ৫ আগস্ট পর্যন্ত নির্বাচন স্থগিত করা হলো। যেহেতু সরকারি সার্কুলারে ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ আছে। পরে আদালত খোলার পর সময় ঠিক করে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেয়া হবে। এ আদেশের বিষয়টি এটর্নি জেনারেল মৌখিকভাবে নির্বাচন কমিশনকে অবহিত করবেন।

করোনা সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবরে লিগ্যাল নোটিশ পাঠান পাঁচ আইনজীবী। অন্যথায় তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে ওই নোটিশে উল্লেখ করা হয়। তার ধারাবাহিকতায় ছয় আইনজীবী ও আসনটির সাতজন ভোটার সোমবার সকালে হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি এটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার শুনানিতে ছিলেন।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। আগামী বুধবার ভোট হওয়ার কথা ছিল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত

আপডেটের সময় ০৬:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১