ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৫১ সময় দেখুন

ঢাকা: সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময়ে এই সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। সরকারের উদাসীনতা, অযোগ্যত ও দুর্নীতি আজকে দেশকে এবং মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে।

বিএনপির মহাসচিব বলেন, এই যে অপরিকল্পিত লকডাউন এবং তারা যে সমস্ত ব্যবস্থা নিচ্ছে তা কোনো কাজে আসছেনা। হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই—এই একটা অবস্থা সরকার সৃষ্টি করেছে। এর ভয়াবহতায় জনগণের জীবন আজকে বিপন্ন।

বিএনপির মহাসচিব বলেন, আজকে ভয়ংকর করোনা সংক্রমণ মহামারি চলছে। এর মধ্যেও তারা (নির্বাচন কমিশন) সিলেট-৩ আসনের উপনির্বাচন করছে। এতো বলার পরেও হাইকোর্টে রিট করার পরেও তারা সেটা থেকে বিরত হয়নি। জোর করে এই নির্বাচন করে আরও একটা বিরাট অংশকে তারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না। অথচ আমাদের নেতা-কর্মীদের অস্থির করে রেখেছে, বাড়ি বাড়ি রেইড করছে, নেতা-কর্মীদের হয়রানি করছে, তাদের গ্রেপ্তার করছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১