ভিয়েনা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লকডাউনের মধ্যে মাদ্রাসায় মিটিং করায় সুপারকে কারণ দর্শানোর নোটিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৮৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের মধ্যেই নিয়ম ভেঙে শনিবার (২৪জুলাই) মিটিং করেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম চরনী পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা। এ ব্যাপারে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম।

সোমবার (২৬জুলাই ) বিকালে মাদ্রাসার সুপার মোঃ আমিনুল ইসলাম কারণ দর্শানো নোটিশটি পাওয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম এ কালামের নির্দেশে তিনি এ মিটিং ডেকেছিলেন। গত রবিবার (২৫ জুলাই) বিকালে  মাদরাসা সুপারের কাছে ওই নোটিশ পাঠানো হয়েছে। এতে নোটিশ  পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাকে  (সুপার) কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ওই মিটিং এর আয়োজন করা হয়েছিল এবং এতে মাদ্রাসার সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটির দুই সদস্য অংশ নেয়। মিটিংয়ে উপস্থিত থাকা কয়েকজনের দাবি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে তারা মিটিং এর আয়োজন করেছিলেন।

নিয়ম ভেঙে মাদ্রাসায় মিটিং করার বিষয়টি অবহিত হওয়ার পরপরই মাদ্রাসার সুপারকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানান ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম। তিনি জানান, কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি ও লকডাউনের নির্দেশ অমান্য করে মিটিং করায় এ কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

লাহেল মাহমুদ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনের মধ্যে মাদ্রাসায় মিটিং করায় সুপারকে কারণ দর্শানোর নোটিশ

আপডেটের সময় ০২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১