ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২২৮ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ১১৫ সময় দেখুন

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২২৮ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১০৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, আজ মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ৬ জন সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ ১৫ জন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ ২২৮ জনের মৃত্যু

আপডেটের সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১