ভিয়েনা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীসহ সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাত করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা্/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীসহ সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেটের সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১