ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

১৬ জেলে নিয়ে মেঘনায় চরফ্যাসনের ট্রলার ডুবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৭৮ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা): ১৬ জেলে নিয়ে ভোলার চরফ্যাসন উপজেলার সামরাজ মৎস্যঘাটের  একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪জুলাই) বিকেলে মেঘনার মনপুরা এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় জেলেরা জানান, মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটলেও ৪ঘন্টা পর দুর্ঘটনাকবলিত ওই ট্রলারসহ সকল জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সকলেই চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

চরফ্যাসন উপজেলার আবু সাইদ গাজীর এ ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাছ শিকার করার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে ভোলা দক্ষিণ চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে। ওই ট্রলারের মালিক আবু সাঈদ চরফ্যাসন সামরাজ মৎস্যঘাটের হাজি জয়নালের মৎস্য আড়তে মাছ বিক্রি করে বলে সূত্রে জানা গেছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি।

চর মানিকা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, খবর পেয়ে চরফ্যাসন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের আত্মীয় স্বজন দের নিকট হস্তান্তর করা হয়েছে।

জামাল মোল্লা /ইবিটাইমস/এম আর

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৬ জেলে নিয়ে মেঘনায় চরফ্যাসনের ট্রলার ডুবি

আপডেটের সময় ০৪:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১