ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভারত থেকে এলো ২০০ টন তরল অক্সিজেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৬৭ সময় দেখুন

ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারতের পাঠানো ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে সরাসরি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসেছে এই প্রথম। ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী কোনো দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। ভারতের অভ্যন্তরে এ পর্যন্ত এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং করে ‘অক্সিজেন এক্সপ্রেস’ রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। দেশের চলমান করোনার মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।

কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় ‘অক্সিজেন এক্সপ্রেস’ কন্টেইনার নিয়ে সরাসরি বঙ্গবন্ধু সেতু পৌঁছে বাংলাদেশি ট্যাংকারে স্থান্তর করে আবার ভারতে ফিরে যাবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে এলো ২০০ টন তরল অক্সিজেন

আপডেটের সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১