ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

জাপানের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৯৪ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় শনিবার জাপানের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইএসআইএ)-এ বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত নাওকি ইতো’র কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন।

টিকাগুলো নিয়ে ক্যাথেই প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইট দুপুর ৩টায় বাংলাদেশে অবতরণ করে।
ভ্যাকসিন গ্রহণ করে পররাষ্ট্রমন্ত্রী জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, টোকিও কয়েক দফায় অ্যাস্ট্রাজেনেকার তিন মিলিয়নের বেশি টিকা পাঠাবে।

ড. মোমেন বলেন, অক্সফোর্ড প্রস্তুতকৃত এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১.৫ মিলিয়ন মানুষ অপেক্ষায় রয়েছে। এ জন্যই ভ্যাকসিনের এই চালানটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপানের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ

আপডেটের সময় ০৬:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১