ভিয়েনা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লকডাউন উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর ফেরিতে যাত্রীর ঢল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৮৪ সময় দেখুন

হোসাইন সাদী, ভোলা : ভোলার ইলিশা ফেরিঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা শত শত যাত্রী শুক্রবার সকাল থেকে জড়ো হতে শুরু করে। কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ প্রথমে তাদের ফেরিতে উঠতে বাধা দিলেও পরে এসব যাত্রীদের ছেড়ে দেয়া হয়। লকডাউন উপেক্ষা করে ফেরিতে ওঠা এসব যাত্রী স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

শুক্রবার সকাল ১১ টায় পণ্যবাহী যানবাহনসহ ৫টি যাত্রীবাহী বাস নিয়ে ইলিশা ফেরি ঘাটে আসে ফেরি “কনকচাঁপা”। এসময় ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে আসা কয়েক শত যাত্রী ঘাটে ভিড় করে। যাত্রীদের সামাল দিতে গিয়ে কোস্টগার্ড ও নৌ পুলিশ কে হিমশিম খেতে দেখা যায়। এক পর্যায়ে এসব যাত্রীদের ছেড়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে এসব যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সামাজিক দূরত্ব তো দূরের কথা, অনেক যাত্রীর মুখেই ছিল না মাস্ক। এতে করে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে আজ প্রশাসনের জোরালো তৎপরতার কারণে ইলিশা ঘাট থেকে লক্ষীপুর উদ্দেশ্যে ট্রলার ও স্পিড বোট ছাড়তে পারেনি।

ভোলা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউন উপেক্ষা করে ভোলা-লক্ষ্মীপুর ফেরিতে যাত্রীর ঢল

আপডেটের সময় ১০:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১