ভিয়েনা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৩৮ সময় দেখুন

ঢাকা: নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সাথে ফেরি শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান তদন্ত কমিটির আহবায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিএ’’র পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

বিআইডব্লিউটিসি শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করে।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহজালালের ২০ জন যাত্রী আহত হয়েছে। মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। পরে শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন চালক।

রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা খায়।

এদিকে, এ ঘটনায় ফেরি চালককে বরখাস্ত করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

আপডেটের সময় ১২:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১