ভিয়েনা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দেশে করোনায় ১৬৬ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৬,৩৬৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৮২ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ৯৫ ও নারী ৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১০ জন সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ ৩ জন করে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৫০ শতাংশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় ১৬৬ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৬,৩৬৪

আপডেটের সময় ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১