ভিয়েনা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টিকার নিবন্ধনের বয়স ১৮ বছর হচ্ছে: স্বাস্থ্যের ডিজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৪৯ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।

শুক্রবার সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে কবে থেকে এ নিয়ম চালু হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।

মহাপরিচালক বলেন, “টিকা নেওয়ার জন্য নিবন্ধনের সর্বনিম্ন বয়স ১৮ বছর করে দেওয়া হবে। এটার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাকে জানিয়েছেন। আমরা এটা আমাদের কমিটিতে আলোচনা করব এবং কীভাবে এটা করা যাবে সেটা আমরা জানাব।”

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়সসীমা প্রথমে ছিল ৪০ বছর। সেখান থেকে কমিয়ে দ্বিতীয় দফায় করা হয়েছে ৩৫। এরপর তৃতীয় দফায় বয়স ৩০ বছরে নামিয়ে আনা হয়েছে। এখন বয়স ৩০ হলেই যে কেউ নিবন্ধন করে টিকা নিতে পারবেন। এখন বয়সসীমা আরও কমিয়ে ১৮-তে আনার চিন্তাভাবনা করছে সরকার।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকার নিবন্ধনের বয়স ১৮ বছর হচ্ছে: স্বাস্থ্যের ডিজি

আপডেটের সময় ১২:২২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১