ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

শুক্রবার সকাল ৬ টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৫৩ সময় দেখুন

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের ঘোষিত নতুননির্দেশনা অনুযায়ী আগামীকাল ২৩ জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট  দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএ ১৩ জুলাই নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এদিকে, আগামীকাল ২৩ জুলাই সকাল থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে । কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র জরুরী পণ্যবাহী গাড়ি ও এ্যাম্বুলেন্স পারাপার করা হবে। বিআইডব্লিউটিসি গত ৯ জুলাই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুক্রবার সকাল ৬ টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

আপডেটের সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১