ভিয়েনা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় ১৮৭ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩,৬৯৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। আজ মৃতদের মধ্যে পুরুষ ১১৭ ও নারী ৭০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৪০ হাজার ২০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৪৬ শতাংশ।

তথ্য অনুযায় গত ২৪ ঘন্টা মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ জন, বরিশাল বিভাগে ১১ জন সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ ৫ জন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৪৬১০ জন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনায় ১৮৭ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩,৬৯৭

আপডেটের সময় ০৫:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১