ভিয়েনা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

শততম টি-২০ ম্যাচে জয় চায় বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
  • ৯৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সফরে  জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। এমন লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে  তিন ম্যাচ সিরিজের  প্রথম  টি-২০তে স্বাগতিকদের  বিপক্ষে  মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়  সাড়ে চারটায়।

সিরিজের প্রথম ম্যাচটি  হবে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের  শততম ম্যাচ, যা জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

কাকতালীয়ভাবে  টি-২০ ফরমেটে বাংলাদেশে  তাদের প্রথম ম্যাচটি খেলেছিল  এইি জিম্বাবুয়ের  বিপক্ষে।  ২০০৬ সালে  শাহরিয়ার নাফিসের  নেতৃত্বে  ম্যাচটি ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।

এদিকে, আগামীকালের ম্যাচে  সাকিব আল হাসান খেললে তিনিই হবেন টি২০-তে প্রথম ও শততম ম্যাচ খেলা  বাংলাদেশী প্রথম খেলোয়াড়।

এ বছর  বাংলাদেশ দল টি-২০তে  এ পর্যন্ত  তিনটি ম্যাচ খেলেছে। তিনটিই  নিউজিল্যান্ড  সফরে  এবং তিনটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। শততম  ম্যাচটি  সংক্ষিপ্ত ভার্সনে এ বছর  পরাজয়ের বৃত্ত থেকে এসে  জয়ের ধারায় ফেরার একটি সুযোগ হতে পারে টাইগারদের জন্য।

সফরে  এরইমধ্য একমাত্র টেস্ট জয়ের পর  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনেও এগিয়ে থাকলেও টি-২০তে  বাংলাদেশ দলের রেকর্ড খুব একটা ভাল নয়। টি-২০ ক্রিকেটে  এ পর্যন্ত জিম্বাবুয়ে-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৩ বার। যার মধ্যে  বাংলাদেশের ৯ জয়, পরাজয় ৪টি। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল জিম্বাবুয়ে।

 ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শততম টি-২০ ম্যাচে জয় চায় বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১