ভিয়েনা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর লাখাইয়ে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২০ ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

হানিফ সংকেতের ‘যুগের হুজুগে’ ঈদের আকর্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৫৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক: প্রতি ঈদেই সময়োপযোগি গল্প নিয়ে নাটক নির্মাণ করেন খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘যুগের হুজুগে’।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে নাটকটি।

একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তান নিয়ে গড়ে উঠেছে যুগের হুজুগে নাটকটির গল্প।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ঢাকার ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকের শুটিং হয়েছে। এর চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন বুলু।

নাটক প্রসঙ্গে নির্মাতা হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক নির্মাণ করি না। বছরে মাত্র দুটি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যেন পরিবারের সবাই মিলে দেখতে পারেন। পাশাপাশি নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরার চেষ্টা সবসময় থাকে।‘

যুগের হুজুগে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিণয় ভদ্রসহ অনেকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হানিফ সংকেতের ‘যুগের হুজুগে’ ঈদের আকর্ষণ

আপডেটের সময় ০৬:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১