ভিয়েনা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৮১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: সফরে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচানোর প্রানপন চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের।

রেকর্ড ৪৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। প্রথম দু’সেশনে ভালো খেললেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি। দ্বিতীয়  ইনিংসে ২৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে  ধস নামাতে বাংলাদেশের হয়ে মুল ভুমিকা পালন করেন পেসার তাসকিন আহমেদ। ৮২ রানে ক্যারিয়ার সেরা ৪ উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৮২ রানে ৫ উইকেট দখল করা অফ স্পিনার মেহদি হাসান মিরাজ ৬৬ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন। বাকী দুটি উইকেট ভাগ করে নিয়েছেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন।

আগের দিনের ৩ উইকেটে ১৪০ রানের পুঁজি নিয়ে রবিবার ব্যাটিং শুরু করা জিম্বাবুয়ে দিনের শুরুতে কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছিল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডোনাল্ড তিরিপানো এবং ডিওন মায়ার্সের  তুলে দেয়া ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয় টাইগার ফিল্ডাররা।

দিনের প্রথম চা পানের  বিরতির পরপর উইকেট খরা দূর করেন মিরাজ। তার বল ডিওন মায়ার্স মিড উইকেটে সাদমান ইসলামের হাতে তুলে দেন। এর তিন বল পর মিরাজ ফের আঘাত হানে জিম্বাবুয়ের শিবিরে। লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করে দেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান টিমিকেন মারুমাকে (০)।

এরপর উইকেট শিকারের উৎসবে যোগ দেন তাসকিন। শুন্য রানে রয় কায়াকে ফিরিয়ে দেয়ার পর বিদায় করে দেন এক রান সংগ্রহকারী রেজিস চাকাবাকে। এতেই টামাটাল হয়ে যায় জিম্বাবুয়ের লোয়ার অর্ডার।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানে হারালো বাংলাদেশ

আপডেটের সময় ০৬:৩১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১