ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনের স্বপ্ন ভেঙে ফাইনালে ইতালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৭৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ইউরোর প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে ইতালি। ম্যাচের নির্ধারিত সময়ে দুদলের স্কোর ছিল ১-১। ইতালির হয়ে গোল করেছেন চিয়েসা। স্পেনের হয়ে জালের দেখা পেয়েছেন মোরাতা।

ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখে স্পেন। ৭১ ভাগ সময় বল দখলে রাখা স্প্যানিশরা আক্রমণেও ছিল এগিয়ে।

খেলার ১৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় স্পেন। ফেরান তোরেস ইতালির জালে বল জড়ানোর চেষ্টা করেন। তবে টার্গেটে ছিল না তাঁর শট। এরপর ২১ মিনিটে ভালো সুযোগ পায় ইতালি। প্রতিপক্ষের ডি বক্সের কাছ থেকে এগিয়ে যাওয়ার একদম কাছে থেকেও তালগোল পাকিয়ে যায় ইতালির।

৩৯ মিনিটে আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্পেন। ডান দিক থেকে জর্দি আলভার পাস পেয়ে প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে জোরে শট নেন স্প্যানিশ তারকা মিকেল। কিন্তু তাঁর লক্ষ্যভ্রষ্ট শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর আর বিরতির আগে জালের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয়েছে দুদলকে।

বিরতি থেকে ফিরে আক্রমণে আগের থেকে কিছুটা ধারাল দেখা যায় ইতালিকে। ৪৯ মিনিটের মাথায় ইমমোবিল স্পেনের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। বল চলে যায় মাঠের বাইরে।

বিরতির পর গুছিয়ে নেওয়া ইতালি অবশেষে ৬০ মিনিটে পেয়ে যায় সাফল্য। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ইতালিকে এগিয়ে নেন চিয়েসা।

পিছিয়ে পড়ের কিছুক্ষণের মধ্যে পরপর দুটি সুযোগ হাতছাড়া করে স্পেন। শেষ পর্যন্ত ম্যাচের ৮১ মিনিটে গোল পেয়ে যায় স্পেন। বদলি হয়ে মাঠে নেমেই দলকে সমতায় ফেরান মোরাতা। ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা খুঁজে বের করেন মোরাতা, তারপর বাঁ পায়ের নিচু শটে স্কোরলাইন ১-১ করেন মোরাতা। এরপর শেষের দিকে গোল না আসলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায়।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও গোলের দেখা পায়নি দুদল। পরের ১৫ মিনিটে ইতালি গোল পেলেও তা অফসাইডের কারণর বাতিল হয়। শেষ পর্যন্ত ম্যাচের ফল মেলে টাইব্রেকারে।

ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ডেনমার্ক বা ইংল্যান্ড। আগামী ১১জুলাই দিবাগত রাত ১টায় হবে টুর্নামেন্টটির ফাইনাল।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনের স্বপ্ন ভেঙে ফাইনালে ইতালি

আপডেটের সময় ০২:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১